মহিষাদল (Purbamedinipur.in): পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আজ থেকে শুরু হল দু’দিনের আন্তর্জাতিক মার্শাল আর্টসের আসর। ৭ ও ৮ ফেব্রুয়ারি মহিষাদল (Mahishadal) কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে আয়োজিত হচ্ছে ‘ইন্দো-নেপাল কারাতে ও কিকবক্সিং চ্য…
মহিষাদল (Purbamedinipur.in): পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আজ থেকে শুরু হল দু’দিনের আন্তর্জাতিক মার্শাল আর্টসের আসর। ৭ ও ৮ ফেব্রুয়ারি মহিষাদল (Mahishadal) কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে আয়োজিত হচ্ছে ‘ইন্দো-নেপাল কারাতে ও কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’।
‘ফ্লেম স্ট্রাইকার্স মহিষাদল’-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রযুক্তিগত সহযোগিতায় থাকছে ‘মডার্ন শটোকান ডো অ্যাসোসিয়েশন ইন্ডিয়া’। আয়োজক কমিটির পক্ষ থেকে বিধান জানা জানিয়েছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং উদীয়মান মার্শাল আর্ট খেলোয়াড়দের একটি উপযুক্ত মঞ্চ করে দেওয়াই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
দুই দিনব্যাপী এই মেগা ইভেন্টে দুই দেশের বহু প্রতিযোগী অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন। প্রতিযোগিতার উদ্বোধন ও বিভিন্ন পর্বে একাধিক সম্মানীয় ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও জমজমাট করে তুলেছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীও।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসন ও পুলিশের আধিকারীকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। ক্রীড়া জগতের নক্ষত্র হিসেবে পরিচিত দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত ড. তপন পাণিগ্রাহীর উপস্থিতিও এই আসরকে অন্য মাত্রা এনে দেবে।
প্রতিযোগিতা ঘিরে মহিষাদল ও সংলগ্ন এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উদ্যোক্তাদের আশা, কিকবক্সিং ও কারাতের এই লড়াই দেখতে দুই দিনই প্রতিযোগিতার আসর জমজমাট হয়ে উঠেছে।

No comments