Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

Tamluk : গতির লড়াই, সংহতির উৎসবে হাজির থাকছেন অর্জুনজয়ী সোমা বিশ্বাস : সপ্তাহান্তে ক্রীড়াপ্রেমীদের গন্তব্য এখন তমলুক !

Purbamedinipur.in, তমলুক: মেঠো লাল ধুলো আর ট্র্যাকের লড়াইয়ে নামতে প্রস্তুত আগামীর অ্যাথলিটরা। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি তমলুকের (Tamluk) পদুমবাসানে বসছে আন্তঃকলেজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘উর্জা ২০২৬’-এর আসর। তাম্রলিপ্ত ইনস্টিটি…

 


Purbamedinipur.in, তমলুক: মেঠো লাল ধুলো আর ট্র্যাকের লড়াইয়ে নামতে প্রস্তুত আগামীর অ্যাথলিটরা। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি তমলুকের (Tamluk) পদুমবাসানে বসছে আন্তঃকলেজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘উর্জা ২০২৬’-এর আসর। তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (TIMT)-এর উদ্যোগে আয়োজিত এই মেগা ইভেন্টকে ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MAKAUT) অনুমোদিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেই হবে মূল লড়াই। এনএইচকে (NHK) ওয়েলফেয়ার ফাউন্ডেশন এডুকেশনাল কমপ্লেক্সের এই আয়োজন কেবল নিছক খেলা নয়, বরং ছাত্রছাত্রীদের শরীরচর্চা মানসিক বিকাশের এক মিলনমেলা হতে চলেছে বলে মনে করছেন উদ্যোক্তারা।

প্রতিযোগিতার প্রথম দিন অর্থাৎ শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ২০০৩ সালের অর্জুন পুরস্কারজয়ী প্রখ্যাত অ্যাথলিট সোমা বিশ্বাস তাঁর উপস্থিতি তরুণ খেলোয়াড়দের বিশেষ ভাবে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . সৌরাংশু মুখোপাধ্যায়

শনিবার সকাল সাড়ে আটটা থেকে নাম নথিভুক্তিকরণের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর একে একে কুচকাওয়াজ (March Past), পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা উঠবে। রবিবারের সূচিতে রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান আকর্ষণীয় বিভিন্ন ইভেন্ট। দুই দিনই শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ট্রফি শংসাপত্র।

কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, “উর্জা ২০২৬-এর মাধ্যমে আমরা যুবসমাজের মধ্যে সঙ্ঘবদ্ধতা এবং স্পোর্টসম্যান স্পিরিট জাগিয়ে তুলতে চাই।বর্তমান প্রযুক্তিনির্ভর ব্যস্ত সময়ে মাঠের লড়াইয়ে ফেরার এই ডাক ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

আরও বিস্তারিত তথ্যের জন্য নীচের পোষ্টারটি দেখে নিন :

#Urja2K26 #TIMTSportsMeet #TamlukSports #Urja2026 #Tamluk #PurbaMedinipur #TIMT_Tamluk #NHKWelfareFoundation

No comments