হলদিয়া (Purba Medinipu) : সামনেই জীবনের বড় পরীক্ষা। মাসখানেক বাদেই বসার কথা ছিল উচ্চ মাধ্যমিকের আসরে। কিন্তু তার আগেই ঘটে গেল এক মর্মান্তিক (Haldia) দুর্ঘটনা। বুধবার বেলা ১১টা নাগাদ গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক ছাত…
হলদিয়া (Purba Medinipu) : সামনেই জীবনের বড় পরীক্ষা। মাসখানেক বাদেই বসার কথা ছিল উচ্চ মাধ্যমিকের আসরে। কিন্তু তার আগেই ঘটে গেল এক মর্মান্তিক (Haldia) দুর্ঘটনা। বুধবার বেলা ১১টা নাগাদ গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বসানচক পূর্ব পল্লী এলাকায়।
মৃত ছাত্রের নাম সুমন মাইতি। তিনি সাঁপুয়া হাইস্কুলের ছাত্র এবং চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সুমনের বাবা সুশান্ত মাইতি, মা অপর্না মাইতি। তাঁর বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার বসানচক পূর্ব পল্লীর বাসিন্দা। বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। পরিবারের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলার দিকে বসানচক পূর্ব পল্লী এলাকায় প্রাইমারী স্কুলের পাশে নিজের বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে যায় সুমন। সেই সময় কোনওভাবে বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন সে। মুহূর্তের মধ্যে অচৈতন্য হয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
পরীক্ষার মুখে এমন অঘটন ঘটায় শোকের ছায়া নেমে এসেছে সুমনের পরিবারে। পড়াশোনার মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনা হতভম্ব তার সহপাঠী ও শিক্ষকরা। স্কুলের এক শিক্ষক জানান, "সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগেই আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করছি।"
সূত্রের খবর, মৃতদেহ ইতিমধ্যেই হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর বাড়িতে পিরে এসেছে। খবর পেয়ে সুমনের বাবা বাড়ি ফিরছেন। তিনি বাড়ি এলেই দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হবে।

No comments